1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার

চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের যুবারা।

চায়নার চংকিংয়ের টংগ্লিয়ানলং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিড নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। আরিফের ক্রস থেকে ইকরামুল দারুণ হেডে শুভ সূচনা করেন। পাঁচ মিনিটের ব্যবধানে নাম্বার নাইন মানিক ব্যবধান দ্বিগুন করেন অপুর থ্রু বল থেকে। এরপর ম্যাচে ফেরার চেস্টা প্রতিপক্ষ শ্রীলঙ্কার। বিরতির আগে সে চেষ্টায় অবশ্য ব্যর্থ লায়নরা।

বিরতি থেকে ফিরে রিফাত-ফয়সাল জুটির বোঝাপোড়ায় আসে তৃতীয় গোল। ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট, তখন ফরোয়ার্ড রিফাত কাজীর পাসে ঠান্ডা মাথার ফিনিশিং অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। এরপর আরও একবার বায়েজিত বোস্তামি শো। বদলি নেমে এই ম্যাচেও করলেন গোল। ম্যাচের শেষ মিনিটে তার দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। যোগ করা সময়ে আরও একগোল যোগ করে লাল সবুজের যুবারা। দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটিও দূরপাল্লার শট থেকে পূরণ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ বাহরাইন। এরপর ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চায়নার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

সাত গ্রুপের চ্যাম্পিয়নরা সৌদি আরবে অনুষ্ঠিতব্য ১৬ দলের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net