1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত

এস কে সানি (উত্তরা ঢাকা)
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার

এস কে সানি (উত্তরা ঢাকা

উত্তরায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A-Z শীর্ষক কর্মশালা।কর্মশালাটি আজ শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণের আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণেরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা।কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ এবং কেয়া বোস । তাঁরা ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্ট তৈরি, গল্প বলার কৌশল, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং, ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন।

 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট ( এমটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।

 

তিনি জানান, সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এই প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

 

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net