1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদদের নতুন নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদদের নতুন নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন যাবত কাজ করা সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া বিরোধ নিরসনের জন্য চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির কে দায়িত্ব প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া।

এর আগে গত ২১ নভেম্বর ২০২৫ ইং তারিখ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবর রহমানকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে সংগঠন থেকে বহিষ্কার করেন ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া।

স্বাক্ষরিত চিঠিতে তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনিরুজ্জামান দায়িত্ব পালন করবেন এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য সকল পথ পদবী বহাল থাকবে।

তিনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ সংগঠন এর সকল সদস্যবৃন্দকে একনিষ্ঠভাবে নিপীড়িত নির্যাতিত অধিকারহারা পার্বত্যবাসীর সাংবিধানিক অধিকার আদায়ের কাজ করার আহ্বান জানিয়েছেন।

পিসিএনপির মহাসচিব আলমগীর কবির বলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির পার্বত্য চট্টগ্রামের একজন জনপ্রিয় ব্যাক্তি। তিনি সুদীর্ঘকাল থেকে পাহাড়ের নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য কাজ করে আসছেন। তিনি এ বয়সেও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে পিসিএনপি ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net