1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অস্থায়ী কার্যালয় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বই বিতরণ করা হয়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অস্থায়ী কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি- বেসরকারি মিলে ৪৯ টি স্কুলে বিনামূল্যে বই উৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৯ টি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাকিসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। চাহিদার অনুপাতে প্রাপ্ত বই নিজ নিজ স্কুলে নিয়ে যাচ্ছেন শিক্ষক ও তাদের প্রতিনিধিরা।

 

উপজেলায় নতুন বইয়ের চাহিদার মধ্যে  প্রাক প্রাথমিকের ১৪ শত সেট,  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ১৫ শত সেট করে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১৬ শত সেট করে।

 

মোট চাহিদাকৃত বইয়ের সংখ্যা ছিল ৩৭ হাজার সাত শতটি। পাওয়া গেছে ২৬ হাজার ৮ শতটি। এখনো বিভিন্ন বিষয়ের পাওয়া যায়নি ১১ হাজার ৯ শত টি বই।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া জানান, আশা করছি অবশিষ্ট বইগুলো চলতি মাসের মধ্যে চলে আসলে আমরা যত দ্রুত সম্ভব বিতরণ করে দেব।

 

তিনি আরো জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে অফিসিয়ালি এখনো সদর উপজেলা থেকে আলাদা করা হয়নি। প্রাথমিক শিক্ষা অফিসার দেয়া হলেও অফিস নাই, বসার জায়গা নেই, কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, নেই কোন স্টাফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net