1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন এসপি এএনএম সাজেদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন এসপি এএনএম সাজেদুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ঈদগাঁও থানার ওসি ও ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেছেন কক্সবাজাের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

 

১৭ ডিসেম্বর ( বুধবার)  কক্সবাজারের ঈদগাঁও থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিপিএম নাজমুস সাকিব ও ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে এসপি সংশ্লিষ্ট থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

 

এ সময় তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশি সেবার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও ঈদগড় পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net