1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার দুই কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার দুই কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার

আবু হুমাইর, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার মৃত জালালের ছেলে মোহাম্মদ আলী (৩৪) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১ এলাকার মৃত বাবু মিয়ার ছেলে মো. ইলিয়াছ (২৯)।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে তুলাতলী সংলগ্ন ঢাকাইয়ার বিল্ডিংয়ের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মেরিন ড্রাইভ সড়কে মাদক কারবারিরা ইয়াবার বড় একটি চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়।

 

উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net