1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে এদেশের মানুষের চিম্তারও পরিবর্তন হয়েছে: শিবির সভাপতি জাহিদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে এদেশের মানুষের চিম্তারও পরিবর্তন হয়েছে: শিবির সভাপতি জাহিদুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আগস্টে একটি বড় পরিবর্তন হয়েছে, শুধুমাত্র হাসিনা পালায় গেছে তা কিন্তু নয়। বরং এ জেনারেশনের চিন্তার একটি আমূল পরিবর্তন ও আমূল বিপ্লব সাধিত হয়েছে। যার অনেকগুলো পদক্ষেপ আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা পুরাতন ধাচের যে রাজনীতি ও সংস্কৃতি ছিল, তা প্রত্যাখান করে উদার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, গঠনমূলক রাজনীতির দিকে জেনারেশন আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আশার দিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জুলাই-আগষ্টের পর আমরা ভেবেছিলাম, রাজনীতির সংস্কৃতিতে আমুল পরিবর্তন হবে। কিন্তু কিছু কিছু ব্যক্তি, দল বা গোষ্ঠীর মাঝে এ পরিবর্তনটা লক্ষ্যণীয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলো করে যেতে পারেনি, কিছু কিছু দল বা গোষ্ঠী সেই কাজগুলো নিজেদের হাতে তুলে নিয়েছে। এ প্রেক্ষাপটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ধরনের হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজী ও দুর্নীতির রাজনীতি চলবে না। এ প্রজন্ম এসব ঘৃণ্য রাজনীতি মেনে নিবে না।

তিনি আরও বলেন, এ প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটাতে পারে। সুতরাং এ বাংলাদেশে সহনশীলতার রাজনীতি করতে হবে। কিন্তু পরস্পর কাঁদা ছোড়াছাড়ি বা হামলার রাজনীতির জুলাই-আগস্টে কবর রচনা হয়েছে।

 

তিনি রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি।

 

এ সময় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বোরহান উদ্দিন, যুব বিভাগের সভাপতি আবুল তালেব মনির, জামায়াত নেতা জামাল উদ্দিন, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি কোরবান আলীসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিপুল সংখ্যক জামায়াত শিবির নেতাকর্মীরা জামায়াতের নায়েবে আমীর ডা. তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণমিছিল করে। এ সময় নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net