1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৯৭ বার

প্রথমবারের মত আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করেছে সাবিনা খাতুনের দল। শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে।

 

থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক সাবিনা খাতুন দুই অর্ধে দুটি করে চার গোল করেছেন। এছাড়া লিপি আক্তার করেছেন হ্যাটট্রিক।

 

মাসুরা পারভীনের আত্মঘাতি গোলে ৪ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই মিনিট পর সাবিনার গোলে সমতায় ফিরে বাংলাদেশ। ১৪ মিনিটে সাবিনা বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর অবশ্য বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকতে হয়নি। কৃষ্ণা রানী ও নওসন জাহানের সাথে লিপি আক্তরের দুই গোলে বাংলাদেশ ৬-১ গোলে এগিয়ে বিরতিতে যায়।

 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামে। ২৩ মিনিটে সাবিনার গোল দিয়ে শুরু। এরপর সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেরুন আক্তরের এক গোলের পাশাপাশি লিপির তৃতীয়, কৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান বেড়েছে। ম্যাচের শেষ দিকে মাসুরা পারভীন আরো দুই গোল করেছেন। শেষভাগে মালদ্বীপের হয়ে মারিয়াম নুরা এক গোল দিয়েছেন।

 

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাবিনার দল। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ৬-৩ গোলে। পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net