1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় পরিত্যক্ত ৫ টি গ্রেনেড উদ্ধার: থানায় হস্তান্তর  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় পরিত্যক্ত ৫ টি গ্রেনেড উদ্ধার: থানায় হস্তান্তর 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার

মো. বশির উদ্দিন,ডেমরা (ঢাকা) প্রতিনিধি

 

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ এর (সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প) অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রাত  র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপাড়া পূর্ব গ্রাম টিম্বার নামে একটি স্ব-মিল সংলগ্ন থেকে ওইসব গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এদিকে শনিবার বেলা ১১ টার দিকে গ্রেনেডগুলো ডেমরা থানায় হস্তান্তর করেন র‌্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার সোহেল মিয়া।

 

র‌্যাব-১০ সদস্যরা বলছেন, গত জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলো ধাতব লিভারযুক্ত  অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু। এদিকে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এসব গ্রেনেড আদালতের নির্দেশ নিয়ে ধ্বংস করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net