1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনা ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে   বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া সংলগ্ন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

 

সেনানিবাস সূত্র জানায়, ঐ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল একটি চক্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযানটি পরিচালিত হয়।

 

অভিযানকালে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড এ্যামুনেশন, ১ টি পৌচসহ মোঃ দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি এবং অস্ত্র ঈদগাঁও থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সকাল থেকে কালিরছড়া শিয়া পাড়ায় গহীন পাহাড়ে অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের ব্যাপার বিধায় জিজ্ঞাসাবাদ শেষে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net