1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা 

তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

গুইমারা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গুইমারা বিজিবি সেক্টর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে ড্রোন সার্ভেইলেন্স, ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে।

 

মঙ্গলবার গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত প্রেস ও মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি,জি।

 

তিনি বলেন, গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সাতটি উপজেলায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

 

কর্নেল মিজানুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। সারাদেশে জাতীয় নির্বাচন উপলক্ষে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি মাঠে দায়িত্ব পালন করছে।

 

তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাস্মদ সিহানুক সহ বিজিবির উপস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net