1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার

গুইমারা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গুইমারা বিজিবি সেক্টর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে ড্রোন সার্ভেইলেন্স, ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে।

 

মঙ্গলবার গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত প্রেস ও মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি,জি।

 

তিনি বলেন, গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সাতটি উপজেলায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

 

কর্নেল মিজানুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। সারাদেশে জাতীয় নির্বাচন উপলক্ষে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি মাঠে দায়িত্ব পালন করছে।

 

তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাস্মদ সিহানুক সহ বিজিবির উপস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net