1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি ভাঙ্গা ও খানাখন্দে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ ২ কিলোমিটার রাস্তা স্থানীয় ব্যবসায়ী, ছাত্র সংগঠন ও সম্মিলিত প্রচেষ্টায় সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুদ্দিন।

 

৫ মার্চ ( বৃহষ্পতিবার)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট,বালি ও মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। খুব কষ্ট করে মানুষ যাতায়াত করত। জনদুর্ভোগ লাগবে মোঃ সাইফুদ্দিন নিজের অর্থায়নে কিছুদিন পূর্বে ইট ও বালি দিয়ে তিনি চলাচলের উপযোগী করে দিয়েছেন।

 

স্থানীয়রা জানান, গোমাতলী- রাজঘাট গ্রামের হাজারো মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা এটি। সাইফুদ্দিন  নিজ উদ্যোগে এর আগেও ইট, বালি দিয়েছিলেন এই রাস্তায়। এখন আবার দিচ্ছেন তার সংস্কারের ফলে রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছি।

 

তারা আরো জানান, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচল অনুপযোগী ছিল। নতুন করে তিনি আবারও সংস্কার করে দিচ্ছেন। তিনি সর্বদাই গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করেন। তার নিকট কোন অসহায় মানুষ গেলে খালি হাতে ফিরে না। এমন মানুষকেই আমরা পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। বিএনপি ও কক্সবাজার ৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের কাছে অনুরোধ আগামী নির্বাচনে যেন তাকে নমিনেশন দেওয়া হয়।

 

এ বিষয়ে মোঃ সাইফুদ্দিন বলেন, মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট সংস্কার করে আসছি। এলাকার সাধারণ মানুষের কল্যাণে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তা সংস্কার করে দেই। পূর্বেও এই রাস্তা আমি ইট বালি দিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছিলাম। কিছু কিছু জায়গা নষ্ট হওয়াতে আবারো সংস্কার করে দিচ্ছি। মহান আল্লাহ যদি আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেন তাহলে এলাকার রাস্তাঘাট গুলো পাকা করে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net