1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে ভয়াবহ আগুনে ৫ ঘর পুড়ে ছাই  জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ ঈদগাঁওয়ে চেক ডিজঅনার মামলায়‎ চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুসাফির ও অসুস্থ ব্যক্তি কীভাবে রোজা রাখবেন?

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

 

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

 

বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের প্রায় ১০০ জন নারী অংশগ্রহণ করেন। এ সময় নারী অধিকার, সমতা ও উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net