1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া, খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার  বেলা ১২ টায় ঈদগাঁও বাস ষ্টেশনস্থ ইসলামিক ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

হাফেজ মাওলানা এমদাদুল্লাহ জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী)  মাদ্রাসার অধ্যাপক নাজমুল হোসাইন সাজিদ ও  আলোচক হিসেবে ছিলেন ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি আবু নোমান মোঃ মাসুদ রানা।

 

এসময় প্রধান অতিথি অধ্যাপক নাজমুল হোসাইন সাজিদ তার বক্তব্যে বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস—এ স্বাধীনতা বহু ত্যাগের বিনিময়ে অর্জিত। দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মুক্তিযোদ্ধা আত্মত্যাগ করেছেন। তিনি দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানান।

 

আলোচনা সভায় উপজেলার একাধিক আলেম, বিভিন্ন মসজিদের খতিব-ইমামগণ উপস্থিত ছিলেন। শেষে শহিদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net