বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পদক নির্বাচিত নির্বাচিত
চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন- ২০২৬ ইং
২২ মার্চ (রবিবার) বিকালে কেরানিহাটস্থ একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে শহীদুল ইসলাম বাবর (আমার দেশ/এনটিভি) সভাপতি ও জাহাঙ্গীর আলম (কালের কন্ঠ/আজাদী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা। নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মামুন মোহাম্মদ, সহ-সভাপতি
হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন),অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ (দৈনিক বাংলা/একুশে পত্রিকা), কার্যনির্বাহী কিমিটির সদস্যরা হলেন, এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)। নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের সাতকানিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।