এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ খুটাখালী দারুল হুফফাজ এতিমখানা ও হেফজখানা
পীরে তরিকত হাফেজ শাহ মাওলানা আবদুল হাই রাহঃ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান খুটাখালী দারুল হুফফাজ এতিমখানার উদ্যোগে ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালীতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠান পরিচালক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত মেহমানদের মধ্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, সমাজ সেবক বাহাদুর হক, মোক্তার আহমদ, ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন, শিক্ষক হাফেজ মুহাম্মদ শফি ও ফজলুর রহিম জাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, ঈদ মানেই শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটানোর মধ্যে ঈদের প্রকৃত আনন্দ নিহীত।
তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি মানবিক আন্দোলন–যা আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে।