1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কক্সবাজারের  ঈদগাঁওয়ে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সোসাইটি।

 

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বার আউলিয়া বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ের এ  কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সিনিয়র সদস্য নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে মাওলানা আব্দুর রহমান আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ, এসআই আজিমুল হক, উপদেষ্টা হামিদুল হক, সংগঠক নুরুল হুদা, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির মোহাম্মদ রিফাত, ঈদগাঁও ব্লাড ব্যাংক পরিচালক তৌহিদুল ইসলাম, ঈদগাহ মানবিক ফাউন্ডেশন পরিচালক মনির আহমেদ, সাংবাদিক আজিজুর রহমান রাজু, আবু বক্কর চৌধুরী, রবিউল আলম ও কামাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এসময়  মানব সেবা সোসাইটির সদস্য, স্থানীয় মুরব্বি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

 

বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, গত চার বছরে প্রায় ছয় লক্ষ টাকার মানবিক সহায়তা বিভিন্ন মানুষের মাঝে প্রদান করেছে। প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতা ও সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এসব কার্যক্রম সম্ভব বলে তারা দাবী করেন।

 

একইদিন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে  এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।  সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আজাদ ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদ কামাল স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

 

শেষে মাওলানা আব্দুর রহমান আজাদ দোআ- মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net