1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী -৫ আসনের এমপি'র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় 

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫ বার

নোয়াখালীর-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের পিআরও (জনসংযোগ কর্মকর্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন জাগো নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন মজনু। বিএনপি মনোনীত সদ্য নির্বাচিত সাংসদ মোহাম্মদ ফখরুলের পিআরও হিসেবে সাংবাদিক মজনুর নিয়োগ ঘিরে নোয়াখালী -৫ আসনের বাসিন্দা দেশ বিদেশে অবস্থারত ব্যক্তিগণ মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

 

মাহমুদ আলম মুন্না নামে একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন,

 

“”কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি: আত্মঘাতী রাজনীতি নাকি ক্রীতদাস তৈরির কারখানা”?

স্থানীয় সংসদ সদস্যের গন সংযোগ কর্মকর্তা নিয়োগে কোম্পানীগঞ্জের বিএনপির রাজনীতিতে যা ঘটছে, তা কেবল একটি পদায়ন নয়—এটি দলীয় আত্মসম্মান ও রাজনৈতিক দূরদর্শিতার ওপর সরাসরি আঘাত। দীর্ঘদিন ধরে আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা আওয়ামী নেতা এবং যিনি

অতীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং বিএনপির নেতা-কর্মীদের চরিত্র হননে হেন কোন কাজ নেই যা করেনি তিনি আজ বিএনপির একজন সংসদ সদস্যের গণসংযোগ কর্মকর্তা—এ বাস্তবতা তৃণমূলকে শুধু বিস্মিতই করেনি, ক্ষুব্ধও করেছে।

প্রশ্নটা খুব সরল, কিন্তু উত্তরটাই অস্বস্তিকর—দলে কি আর কেউ নেই? নাকি ইচ্ছাকৃতভাবেই এমন ব্যক্তিদের সামনে আনা হচ্ছে, যারা আনুগত্যের নামে ভিন্ন রাজনৈতিক স্বার্থ বহন করে? যদি এটি কৌশল হয়, তবে সেটি কতটা আত্মঘাতী—তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।

রাজনীতিতে মতাদর্শ পরিবর্তন নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বাসযোগ্যতা ও সময়ের প্রেক্ষাপট। যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় একটি দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে হঠাৎ করে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন, তখন তা কেবল ব্যক্তিগত রূপান্তর নয়—দলীয় কাঠামোর দুর্বলতারও প্রতিফলন।

 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এ ধরনের সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ তথ্য, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তৃণমূল কর্মীদের মনে যে অবিশ্বাস ও হতাশা তৈরি হচ্ছে, তা দীর্ঘমেয়াদে সংগঠনকে ভেতর থেকেই ক্ষতিগ্রস্ত করবে। বারবার ক্রীতদাসের উল্লাসের হাসি দেখতে হবে- এ মেনে নেওয়া যায় না। এখন সময় এসেছে আত্মসমালোচনার। নোয়াখালী জেলা বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃত্ব যদি এই বাস্তবতা উপেক্ষা করে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। কারণ, একটি রাজনৈতিক দলের পতন কখনো বাইরে থেকে শুরু হয় না—তা শুরু হয় ভেতর থেকেই।””

এদিকে, শুভাকাঙ্ক্ষীদের অনেকেই সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net