1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

এস কে সানি (উত্তরা ঢাকা)
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ বার

রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উত্তরাস্থ মমতাজ মহল চাইনিজ রেস্টুরেন্টে ‘নাঙ্গলকোট কমিউনিটি ক্লাব, ঢাকা’-এর উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা ঢাকার বুকে ‘একখণ্ড নাঙ্গলকোট’ প্রতিষ্ঠার স্বপ্ন ব্যক্ত করেন।

তারা বলেন, জীবিকার তাগিদে নাঙ্গলকোটের বহু মানুষ ঢাকায় বসবাস করলেও তাদের শিকড়ের টান এখনো অটুট। এই ঐক্যকে পুঁজি করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে উপজেলার সকল সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এক ছাতার নিচে পরিচালিত হবে।

নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক ও অতিথিরা ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন। সভার সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব ফরিদ আহমেদ নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান বাবলু (সিআইপি)। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা চাই নাঙ্গলকোটের মানুষ ঢাকায় একা বোধ না করুক। এই ক্লাবটি হবে আমাদের পারস্পরিক সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জায়গা।” বীর মুক্তিযোদ্ধা ডা. জামিরুল আক্তার তার বক্তব্যে নতুন প্রজন্মের কাছে নাঙ্গলকোটের ঐতিহ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ বদিউজ্জামাল বদি, বিশিষ্ট ব্যবসায়ী ড. মো. দেলোয়ার হোসেন, জামান ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বশিরুজামান খান এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সায়েম আজাদ। বক্তারা নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবকে একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আর্থিক ও মানসিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া প্রকৌশলী মাহবুবুর রহমান ও ব্যবসায়ী মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত বক্তারা একমত হন যে, ঢাকার বুকে নাঙ্গলকোটের মানুষের জন্য একটি স্থায়ী কার্যালয় বা মিলনায়তন থাকা প্রয়োজন, যা হবে প্রবাসে থাকা নাঙ্গলকোটবাসীদের প্রকৃত ঠিকানা।

ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নাঙ্গলকোটের মানুষের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। ইফতারের সময় অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়, যেখানে শৈশবের বন্ধু ও আত্মীয়রা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ আহমেদ শাহীন, মো. মঈনুল হাছান লিটন, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এস এম হেলাল, তানবীর আহমেদ বাবু, মো. নুরুল ইসলাম ফরায়েজি, মো. শাহ আহসান উদ্দিন এবং মো. শাহা আলম ভুঁইয়া।

সভার শেষ পর্যায়ে সভাপতি আলহাজ্ব নজির আহমেদ ভুঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আমরা আমাদের মাটির মানুষকে কতটা ভালোবাসি। নাঙ্গলকোট কমিউনিটি ক্লাব আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় বড় পরিসরে কাজ শুরু করবে।

উক্ত আয়োজনে ব্যবসায়ী মো. খালেদ বিন মমতাজ, ব্যাংক কর্মকর্তা মো. খালেক, আইনজীবী সেলিমসহ বিভিন্ন পেশাজীবী ও ছাত্ররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কেবল একটি ইফতার মাহফিলে সীমাবদ্ধ না থেকে নাঙ্গলকোটের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net