1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার

সোনারগাঁ উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী বিএনপি নেতা মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান অবশেষে ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছেন সোনারগাঁ থানা পুলিশের হাতে।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান থেকে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।

 

এলাকাবাসী জানায় লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে মাদকের ডিলার হিসেবে পুরো সোনারগাঁ উপজেলায় ও পৌরসভা এলাকায় মাদক বিক্রি করতো। এর আগেও মাদক নিয়ে সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

 

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে সে মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে। সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সে বিএনপির রাজনীতিতে লাঠিয়াল হিসেবে সক্রিয় ভূমিকায় নেতাদের কাছে প্রিয় হয়ে উঠে। এই প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

 

রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা ভয়ে এর কোন প্রতিবাদ করতে পারেনি।

 

সোনারগাঁ থানা পুলিশ সম্প্রতি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাই লুঙ্গি মিজানের উপর নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

জানা গেছে তাকে থানা থেকে ছাড়ানোর জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাপক তদবির করলেও সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ’র দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি।

 

গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানা দম্পতির পুত্র।

 

অপরদিকে তার সহযোগী মোঃ সেলিম মিয়া (৩৩) একই গ্রামের

মোঃ আবুল হোসেন ও সেলিনা দম্পতির পুত্র। সেলিমের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলি গ্রামে।

 

এ ব্যপারে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net