1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার

সোনারগাঁ উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী বিএনপি নেতা মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান অবশেষে ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছেন সোনারগাঁ থানা পুলিশের হাতে।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান থেকে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।

 

এলাকাবাসী জানায় লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে মাদকের ডিলার হিসেবে পুরো সোনারগাঁ উপজেলায় ও পৌরসভা এলাকায় মাদক বিক্রি করতো। এর আগেও মাদক নিয়ে সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

 

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে সে মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে। সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সে বিএনপির রাজনীতিতে লাঠিয়াল হিসেবে সক্রিয় ভূমিকায় নেতাদের কাছে প্রিয় হয়ে উঠে। এই প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

 

রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা ভয়ে এর কোন প্রতিবাদ করতে পারেনি।

 

সোনারগাঁ থানা পুলিশ সম্প্রতি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাই লুঙ্গি মিজানের উপর নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

জানা গেছে তাকে থানা থেকে ছাড়ানোর জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাপক তদবির করলেও সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ’র দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি।

 

গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানা দম্পতির পুত্র।

 

অপরদিকে তার সহযোগী মোঃ সেলিম মিয়া (৩৩) একই গ্রামের

মোঃ আবুল হোসেন ও সেলিনা দম্পতির পুত্র। সেলিমের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলি গ্রামে।

 

এ ব্যপারে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net