1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৩ বার

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিকেএসপি জিরানী বাজার সংলগ্ন টেঙ্গুরী কোনা পাড়া, আবদুল মান্নান ডিগ্রি কলেজ রোডের পুকুরপাড় এলাকায় গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান— “শিউর সাকসেস কোচিং সেন্টার”। বাংলা ও আরবি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিচালিত এই কোচিং সেন্টারটি শুধু পাঠ্য শিক্ষাই নয়, বরং নৈতিকতা, আদব-কায়দা ও ইসলামের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

 

প্রতিষ্ঠানটিতে বাংলা মিডিয়ামের মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে নামাজ শিক্ষা ও ইসলামী অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। নামাজের সময় হলেই বাংলা ও আরবি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা জামাতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আরবি মিডিয়ামের শিক্ষার্থীদের মতো বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের জন্যও নামাজ আদায় বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে দক্ষ আরবি শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নামাজ ও ইসলামের মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয়।

বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্প-কারখানায় কর্মরত অভিভাবকদের সন্তানদের জন্য এই কোচিং সেন্টারটি হয়ে উঠেছে আস্থার একটি নাম। ব্যস্ত কর্মজীবনের কারণে সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিষয়ে যারা উদ্বিগ্ন থাকেন, তাদের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে।

 

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইসলামের প্রাথমিক শিক্ষা, শিষ্টাচার ও নৈতিকতা শেখানো হয় এখানে। একই সঙ্গে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি, অনলাইন নির্ভরতা, বখাটেপনা ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

 

কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবদুল কাদের জানান, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। যেন অভিভাবকরা নিশ্চিন্তে তাদের সন্তানদের এখানে পাঠাতে পারেন।”

 

স্থানীয়দের মতে, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে পরিচালিত “শিউর সাকসেস কোচিং সেন্টার” ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net