1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৩ বার

বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা?

ভেতরে ভেতরে নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। কাউন্সিলর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে তা পেয়েছে আনুষ্ঠানিকতা।

 

আগামীকাল ২০ মে থেকে বিসিবি নির্বাচনের সত্যিকার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বুধবার থেকে শুরু হবে দুই দিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের কাজ। আগামীকাল ও পরশু বৃহস্পতিবার—এই দুই দিন চলবে বিসিবি পরিচালক পর্ষদ নির্বাচনের মনোনয়ন বিক্রি।

 

বিসিবি নির্বাচনে আসলে কারা অংশ নেবেন? তা জানা যাবে আগামী দু’দিনের মধ্যেই। বলার অপেক্ষা রাখে না, বিসিবি নির্বাচন হবে আগের নিয়মেই তিন ক্যাটাগরিতে। ক্যাটাগরি ‘১’-এ থাকবেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলররা। ৬২ জেলা ও ৭ বিভাগের ক্রীড়া সংস্থার ৭১ কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক।

 

এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে মোট ৬ পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে নির্বাচিত হবেন একজন করে ৪ জন পরিচালক।

 

ক্যাটাগরি ‘২’-এ রয়েছে ঢাকার ক্লাবগুলো। এখানে প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের দলগুলোর ১৭৬ কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ পরিচালক। এছাড়া জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সার্ভিসেস ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত আছে ক্যাটাগরি ‘৩’। বিজয়ী হবেন একজন পরিচালক।

 

এই তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। এর সঙ্গে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ২ পরিচালক নিযুক্ত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

 

তিন ক্যাটাগরির ২৩ পরিচালক পদের জন্য শেষ পর্যন্ত কতজন নির্বাচনে দাঁড়ান? তাদের মধ্যে কোনো প্যানেল হবে কি না? তা জানতে অপেক্ষায় থাকতে হবে।

 

ঢাকার ক্লাব পর্যায়ে নির্বাচন হোক না হোক, ১০-১২ জনের পরিচালক পদে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে।

 

এর মধ্যে বিসিবি সভাপতি পদের অন্যতম দাবিদার তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে) পরিচালক পদে মনোনয়নপত্র কিনবেন। সঙ্গে আবাহনীর কাউন্সিলর ফাহিম সিনহা, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবুরও মনোনয়ন কেনা নিশ্চিত।

 

সঙ্গে বিএনপির নীতিনির্ধারণী মহলের তিন সিনিয়র নেতার পুত্র ফাহিম ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে), ইস্রাফিল চৌধুরী (এক্সিম ক্রিকেটার্স থেকে) এবং ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর) নির্বাচন করবেন।

 

ওপরে যে ৬ জনের নাম বলা হলো, তাদের পাশাপাশি আরও একজনের ক্যাটাগরি ‘২’, মানে ঢাকার ক্লাব কোটায় পরিচালক পদে নির্বাচন করা নিশ্চিত। তিনি হলেন শাহনিয়ান তানিম (মেরিনার্স ক্লাব থেকে)। মোটকথা, প্যানেল হোক না হোক, এই ৭ জনের বিসিবি পরিচালক পদে নির্বাচন করা শতভাগ নিশ্চিত।

 

তাদের সঙ্গে ঢাকার ক্লাব থেকে নির্বাচনি দৌড়ে আরও কিছু নাম শোনা যাচ্ছে। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কাউন্সিলর ড. শামিম, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ফয়সাল এবং শাইনপুকুর ক্লাবের আসিফ রাব্বানীও নির্বাচন করবেন বলে জানা গেছে।

 

এছাড়া মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল, মেজর ইমরোজ এবং বিসিবির সাবেক পরিচালক আমজাদ হোসেনের নামও শোনা যাচ্ছে জোরেশোরে। তারাও ক্যাটাগরি ‘২’ থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনবেন বলে শোনা যাচ্ছে।

ক্যাটাগরি ‘১’-এও বেশ কয়েকজন পরিচিত প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সাবেক বিসিবি পরিচালক ফুয়াদ বিন রেদওয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে), জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে), এছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমানের মনোনয়ন ক্রয়ও একপ্রকার নিশ্চিত বলে জানা গেছে।

অন্যদিকে ক্যাটাগরি ‘৩’-এ বিসিবির এক সময়ের অন্যতম শীর্ষ কর্তা সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে) আর দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে) নির্বাচন করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net