কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে থানা পুলিশের এসআই মোঃ আজিমুল হকের নেতৃত্বে উপজেলার ইসলামাবাদ ইউপির পাহাশিয়াখালী বাজারে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু হত্যা মামলার পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ বাবুল(৪৭)কে গ্রেফতার করে। ভিসিআর কালু বিগত ২০২৫ সালের ১৪ মার্চ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে খুন হন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন , ধৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।