1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫০ বার

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছেও একেবারে চ্যাম্পিয়নের মতোই। শিরোপা ধরে রাখার মিশনে হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিয়েছেন লিওনেল মেসি।

 

বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ৫ মিনিটে গোলের সূচনা করেন মেসি। তবে সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এরপর ভয়ঙ্কর হয়ে উঠে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন তিনি।

 

প্রথমার্ধের ১৭ মিনিটে চোখ ধাঁধানো গোলের পর দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে বাকি দুই গোল করেন আর্জেন্টিনার মহাতারকা।

 

প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করার জন্য সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। দ্রুতগতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে করা চোখ ধাঁধানো গোলে সবাইকে অবাক করেন আর্জেন্টাইন মহাতারকা।

 

এরপর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। বলটি গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সহজ বলটি ধরতে গিয়ে ভুল করেন গোলরক্ষক লুকা জিদান।

 

হাত ফসকে বল সামনে চলে এলে সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার লিড আরও বাড়ে, আর জোড়া গোল পূর্ণ করেন মেসি।

 

৭৬ মিনিটে আক্রমণের সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। গঞ্জালেজের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন মেসি। এরপর নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে।

 

এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা, আর ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত মেসির দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

 

বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net