1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম

গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭০ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।

 

রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর পূর্বপাড়া ও পিরোজপুর পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ ব্যক্তি বা দল পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন চায়। ২০২৪ সালের জুলাইয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় জীবন দিয়েছেন, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

শাহজালাল মিয়া বলেন, “শুধু ব্যক্তি বা দল পরিবর্তন হলে গণমানুষের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে না। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন এবং জনকল্যাণভিত্তিক নেতৃত্ব।”

 

তিনি দাবি করেন, অতীতে দলীয় বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীকে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি।

 

নির্বাচিত হলে সবার অংশগ্রহণে পিরোজপুর ইউনিয়নের মানুষের দারিদ্র্য ও পিছিয়ে পড়া অবস্থা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন শাহজালাল মিয়া। পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানুষের অধিকারভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

 

তিনি বলেন, “গণমানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার রয়েছে আমার।”

 

পথসভায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ড. আসগর আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দিন ইসলামসহ নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net