শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম পরিচিত অভিনেত্রী।
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ও পর্নোগ্রাফিক কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে অভিনেত্রীর করা আবেদনের ভিত্তিতে উল্লেখ থাকা সব কনটেন্ট একসঙ্গে সরানোর নির্দেশ দেননি আদালত।
শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম পরিচিত অভিনেত্রী।
এমন পরিস্থিতিতে নিজের ব্যক্তিত্বের অধিকার ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন জাহ্নবী।
জাহ্নবীর মামলায় মোট ৬ হাজার ৮৮৪টি ইউআরএল বা অনলাইন লিংকের উল্লেখ ছিল। এসবের মধ্যে পর্নোগ্রাফিক ও আপত্তিকর কনটেন্টের পাশাপাশি তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়া, বিভিন্ন পণ্য বা সেবা বিক্রির প্রচেষ্টা এবং অন্যান্য ডিজিটাল কনটেন্টের অভিযোগও ছিল।
তবে এত বিপুলসংখ্যক লিংক একসঙ্গে সরানোর আবেদনকে অতিরিক্ত বিস্তৃত বলে মনে করেছে আদালত। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে মামলায় উল্লেখ থাকা ৫৫২টি ইউআরএলে অত্যন্ত আপত্তিকর বা পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে। এসব কনটেন্ট জাহ্নবীর অনুমতি ছাড়াই তার নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে আদালতের সামনে প্রতীয়মান হয়েছে।
ফলে এসব কনটেন্টের কারণে অভিনেত্রীর অপূরণীয় ক্ষতি হতে পারে- এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পক্ষকে দ্রুত সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলায় থাকা বাকি ৬ হাজার ৩৩২টি লিংক নিয়ে এখনই একই ধরনের নির্দেশ দেওয়া হয়নি।