1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার

নারী যাত্রীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ বা মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং চালু হয়েছে। এখন বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনে ইস্যু করা টিকিট নিতে পারবেন যাত্রীরা।

 

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় ঢাকা ও আশপাশ, চট্টগ্রাম এবং বগুড়ায় চলাচলকারী মোট ১৪টি পিংক বাসে ই-টিকিট দেওয়া হচ্ছে।

 

কীভাবে টিকিট পাবেন
ই-টিকিটিং চালু হলেও যাত্রীকে আগে থেকেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে টিকিট কিনে রাখতে হবে, এমন নয়।

বর্তমানে বাসে ওঠার পর কন্ডাক্টর পিওএস মেশিন ব্যবহার করে যাত্রীর গন্তব্য অনুযায়ী টিকিট ইস্যু করবেন।

ফলে হাতে লেখা বা প্রচলিত টিকিটের পরিবর্তে ভাড়া আদায়ের তথ্য পিওএস ব্যবস্থায় নথিভুক্ত হবে এবং যাত্রী নির্ধারিত টিকিট পাবেন।এই ব্যবস্থা পরিচালনায় প্রযুক্তি ও বাস্তবায়ন সহায়তা দিচ্ছে সহজ লিমিটেড।

পিওএস মেশিন চালানো, টিকিট ইস্যু এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে পিংক বাসের কন্ডাক্টরদের প্রশিক্ষণও দিয়েছে প্রতিষ্ঠানটি। 

ভাড়া কত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত হার অনুযায়ী রুটভিত্তিক ভাড়ার তালিকা তৈরি করা হয়েছে।

ফলে যাত্রী কোথা থেকে বাসে উঠছেন এবং কোথায় নামছেন, তার ওপর মোট ভাড়া নির্ভর করবে।

ই-টিকিট নেওয়ার সময় টিকিটে উল্লেখ করা ভাড়া দেখে নেওয়া যাত্রীদের জন্য ভালো। এতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না, সেটিও সহজে বোঝা যাবে।

কোথায় চলছে পিংক বাস
প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে পিংক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এর মধ্যে ঢাকা ও আশপাশের বিভিন্ন রুটে চলছে ১০টি বাস। চট্টগ্রাম ও বগুড়ায় রয়েছে দুটি করে বাস।

ঢাকা ও আশপাশের রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, নারায়ণগঞ্জ-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর।

চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে পিংক বাস চলছে। এ পথে বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, টাইগারপাস, আগ্রাবাদ ও ফ্রি পোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে।

বগুড়ায় পিংক বাসের সেবা রয়েছে শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী হয়ে শহরের বিভিন্ন এলাকায়।

চালক-কন্ডাক্টরও নারী
পিংক বাসের বিশেষ বৈশিষ্ট্য হলো, নারী যাত্রীদের পাশাপাশি বাসগুলোর চালক ও কন্ডাক্টরও নারী।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গত ১৮ আগস্ট এ সেবা উদ্বোধন করে বিআরটিসি। নিয়মিত যাত্রী পরিবহন শুরু হয় পরদিন।

প্রাথমিক পর্যায়ে তিনটি বাসে সিসিটিভি ক্যামেরা এবং একটি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হয়েছে। বাসগুলোতে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম বা ভিটিএসও রাখা হয়েছে বলে উদ্বোধনের সময় বিআরটিসি জানিয়েছিল।

বিআরটিসির তথ্য অনুযায়ী, পিংক বাসের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩৪টি নির্ধারিত স্টপেজে নারী যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

সরকার ভবিষ্যতে এ সেবা আরও বড় করার পরিকল্পনাও জানিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পিংক বাস উদ্বোধনের সময় পর্যায়ক্রমে ১০০টি বৈদ্যুতিক বাস এই সেবায় যুক্ত করার পরিকল্পনার কথা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net