হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ‘ড. শহীদুল্লাহ একাডেমী’তে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাবটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক সজীব কুমার দাস এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহিদুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। হাটহাজারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ড. শহীদুল্লাহ একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসন। ড. শহিদুল্লাহ একাডেমী শিক্ষক পরিষদের সম্পাদক এ জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ সালাউদ্দীন, প্রকৌশলী মাহবুবুল আলম সিকদার, ফয়সাল খান রতন, মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ নাথ, মো আবু তাহের, মো আলী আকবর, রাশেদুল ইসলাম, মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।