1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা

‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে গুঁড়া মাছ নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ জেলেরা।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা সাগরপাড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নিচকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি শামিম ফরাজি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির ফরাজি,ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন প্যাদা। ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদ হাসান (তরুন) এছাড়াও মৌডুবী ইউনিয়নের সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের অবাধ বিচরণে গুঁড়া মাছ, মাছের ডিম ও মা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ছে। সাধারণ জেলেরা দিনের পর দিন সাগরে জাল ফেলেও কাঙ্খিত মাছ পাচ্ছেন না। এতে তাদের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
‎
‎বক্তারা আরও বলেন, ট্রলিং বোটের মাছ নিধন বন্ধ না হলে সাধারণ জেলে চরম দুর্ভিক্ষের সম্মুখীন হবে। তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা, নৌবাহিনী ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করে সাগরে অবৈধ ট্রলিং বোট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net