1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাইন্স ক্লাবকে টেলিস্কোপ উপহার দিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন, সাইন্স ক্লাবের বর্তমান মডারেটর, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের হাতে টেলিস্কোপটি তুলে দেন।

এসময় ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ ইভান বলেন, আমরা ক্লাবের দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো কর্মকান্ড হাতে নিয়েছি। তন্মধ্যে পরিপূর্ণ ক্লাব ওয়েবসাইট তৈরি, রোবোটিক্স ওয়ার্কশপ, গবেষণামূলক অসংখ্য সেমিনার, ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে সায়েন্স নির্ভর প্রজেক্ট তৈরি ও প্রদর্শন, সায়েন্স অলিম্পিয়াডের পাশাপাশি কুমিল্লা রিজিয়নের স্কুল কলেজ গুলোতে বিজ্ঞান জনপ্রিয়করণ প্রোগ্রাম পরিচালনা করে এসেছি। যার স্বীকৃতি স্বরূপ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আমাদের উক্ত টেলিস্কোপটি প্রদান করেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কর্মকান্ডকে বাস্তবায়ন ও প্রসারের লক্ষ্যে এই বছর আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এবারে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব কুমিল্লা রিজিয়নের সকল স্কুল ও কলেজসমূহ এবং বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সমন্বয় ও অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্লাবের দ্বিতীয় জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য বিজ্ঞান ক্লাব গুলোকে তাদের বিজ্ঞান নির্ভর কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তাদের নিজস্ব অর্থায়নে “টেলিস্কোপ” প্রদান করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net