1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মাগুরায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুরে সাকিব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এর পিতা ও উক্ত টুর্নামেন্টর আহবায়ক খন্দকার মাশরুর রেজা কুটিল, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক বারিক আনজাম বার্কি, মোঃ ইউনুস আলীসহ অন্যরা।

একই সময় শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ও কাদিরপাড়া ফুটবল মাঠে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শ্রীকোল ইউনিয়ন ও কাদিরপাড়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীকোল ইউনিয়ন ৩-১ গোলে কাদিরপাড়া ইউনিয়নকে পরাজিত করে। অপর দিকে কাদিরপাড়া ফুটবল মাঠে শ্রীপুর ইউনিয়ন ও দ্বারিয়াপুর ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীপুর ইউনিয়ন ও দ্বারিয়াপুর ইউনিয়নের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয় বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net