1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটুয়াখালী থেকে ৩৯ জনকে নিয়ে সিলেট এলো যাত্রীবাহী বাস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

পটুয়াখালী থেকে ৩৯ জনকে নিয়ে সিলেট এলো যাত্রীবাহী বাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেটে লকডাউন চলা অবস্থায় ধানকাটার শ্রমিক পরিবহনের নামে পটুয়াখালি থেকে ৩৯ জন যাত্রী নিয়ে এসেছে একটি বাস। নারীসহ ১১ যাত্রীকে রেখে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে অগ্রদূত পরিবহনের ওই বাসটিকে ওসমানীনগর এলাকা থেকে আটক করে পুলিশ।
জানা গেছে, পটুয়াখালি থেকে বুধবার রাতে ছেড়ে আসা বাসটি বৃহস্পতিবার রাত ৯টার সময় ১১ যাত্রী নিয়ে সিলেট নগরীর কদমতলী এসে পৌঁছে। যাত্রীদের সবাই নবীগঞ্জ ও কানাইঘাট থানার বাসিন্দা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই যাত্রীদের রেখে বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ ওসমানী নগর থানার সাথে যোগাযোগ করলে শেরপুরে চেকপোস্ট বসিয়ে বাসটি এবং চালকসহ ২৫ জনকে আটক করে। এ সময় তাদের সাথে পটুয়াখালির কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হকের দেওয়া একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়। তিনি বাসটিকে অনুমতি দেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কদমতলী ফাঁড়ির ইনচার্জ ফায়েজ উদ্দিন ফয়েজ বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই তবে বাস পাইনি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফুর রহমান বলেন, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। এর আগেই বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ওসমানীনগর থানার সহযোগিতায় বাসটি আটক করে। তিনি জানান কদমতলীতে রেখে যাওয়া ১১ যাত্রীকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net