1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিলে এমপির সাথে অতিথি এতিম শিশুরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিলে এমপির সাথে অতিথি এতিম শিশুরা

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩২৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

মাহে রমজান মাস উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে অতিথির আসনে জাতীয় সংসদ সদস্যের পাশে স্থানীয় মাদ্রাসার এতিম শিশুরা। এমন দৃশ্যের দেখা মিললো একটি কলেজ মাঠে।
রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে হয়ে গেলো এমন ব্যতিক্রম ইফতার মাহফিল। এমপির সাথে অতিথির আসনে বসে ইফতার করে আনন্দিত এতিম শিশুরা। এতিম শিশুরা বলেন, আমাদের সাধারণত ইফতার মাহফিলে ডাকলে একপাশে বসিয়ে খাবার দিয়ে বিদায় করে দিতো আয়োজকরা। এখানে একবারে ভিন্ন। এমপি সাহেব অতিথির আসনে বসেছেন। পাশেই আমরা সবাই বসেছি। তার অতিথিতায়নে আমরা মুগ্ধ। আমরা জন্য এবং প্রধানমন্ত্রীর দোয়া করবো। আয়োজকরা বলছেন, স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের নির্দেশনায় ২ শতাধিক এতিম শিশুর জন্য উন্নত মানের খাবার দিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। সুযোগ পেলেই তিনি এমন ব্যতিক্রম আয়োজন করতে পছন্দ করেন। ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আমি এতিম শিশুদের একবেলা উন্নত মানের খাবার দিয়ে ইফতারের আয়োজন করেছি। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এতিম শিশুদের জন্য কিছু করার চেষ্টা করেছি।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net