1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলা প্রশাসনের উদ্যোগ রাউজানে ‘সর্বজনীন পেনশন স্কিম’ অবহিতকরণ কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

উপজেলা প্রশাসনের উদ্যোগ রাউজানে ‘সর্বজনীন পেনশন স্কিম’ অবহিতকরণ কর্মশালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৯৪ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে একযোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার সমন্বয়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা পর্যায়ের ১৫ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইউনিয়নসমূহ পরিদর্শন করে দেখা যায়, এতে প্রায় ৫ হাজারের অধিক লোকের লোকসমাগম ঘটেছে। এবিষয়ে রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ একটি উদ্যোগ। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত রাষ্ট্রের সর্বজনীন পেনশন স্কিমের বয়স সীমা ৬৭ বছর সেখানে আমাদের দেশের জনগণ ৬০ বছর থেকেই এই পেনশন স্কিম সুবিধা ভোগ করতে পারবে যা এক কথায় যুগান্তকারী একটি পদক্ষেপ। স্থানীয় জনসাধারণ বলেন, ‘আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাগণ আমাদেরকে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করেছেন, আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net