1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আম বাগানগুলোর গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ে আম বাগানগুলোর গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৪৬৪ বার

ঠাকুরগাঁও জেলার আম বাগানগুলোর গাছে গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে। আবহাওয়া ভালো থাকলে এ বছর আম বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন আম চাষিরা। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, আম বাগানগুলোর গাছে গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলতে শুরু হয়েছে। চাষিরা বিভিন্ন ধরনের আমের চাষ করেছেন। গত বছর আমের বাজারদর ভালো থাকায় চাষিরা এ বছর আরও বেশি পরিমাণে চাষ করেছেন।

এ বছরও আমের বাম্পার ফলন ও ভালো বাজারদর পেয়ে লাভের স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁও জেলার চাষিরা। বিভিন্ন প্রজাতির আমের মধ্যে রয়েছে সূর্যপুরী, গোপাল ভোগ, আমরুপালী, ল্যাংড়া, ফজলী, চিনি ফজলী, মিশ্রি ভোগ সহ নানান জাতের আম রয়েছে। পোকার কিছুটা আক্রমণ থাকলেও গাছের কোনো রোগবালাই নেই।
ইতোমধ্যে পরিচর্যায় ব্যস্ত সকল চাষিরা। ঠাকুরগাঁও
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলায় মোট ৪ হাজার ২০১টি আম বাগান রয়েছে। যার আয়তন প্রায় ৩ হাজার ২২১ হেক্টর জমি। মোট ৩ হাজার ৬৬ হেক্টর জমির আম গাছ। চাষিরা জানায়, বাগানে বালাইনাশক ব্যবহার করছেন তারা। এছাড়াও গাছের বাড়তি যত্ন নেয়া হয়েছে। এবছর প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের ভালো ফলন ভালো হবে সেই সাথে আশা করছি আমের দামও ভালো পাওয়া যাবে। ঠাকুরগাঁও
সদর উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের আলী জানান, প্রায় দুই একরের বেশি জমিতে বারি-৪ জাতের আমগাছের বাগান করেছি। এ বাগানে কম বেশি ছয়শ’র বেশি আমগাছ রয়েছে। গাছগুলোতে আম আশা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকলে ও আমের দাম ভালো পাইলে অনেক লাভবান হবো।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, আমাদের ঠাকুরগাঁও জেলার সূর্যপূরী আম সারাদেশে সুনাম করে। এখানকার আমের আকার দেখতে ছোট হলেও স্বাদে গন্ধে অতুলনীয়। মুকুল যেমন এসেছিলো ঠিক তেমনি প্রতি গাছে গাছে আম আশা শুরু করেছে। আবহাওয়া ভালো থাকলে এবং কালবৈশাখী বা ঝড় না হলে ব্যাপক ফলনের মাধ্যমে কৃষকেরা লাভবান হবে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net