1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চর ঘাসিয়ায় কোস্টগার্ড‌ের উপস্থিতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ স্থানীয়দের  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

নোয়াখালীর চর ঘাসিয়ায় কোস্টগার্ড‌ের উপস্থিতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ স্থানীয়দের 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলার  বিচ্ছিন্ন দ্বীপ চর ঘাসিয়ায় কোস্টগার্ডের উপস্থিতিতে বহিরাগত একদল ডাকাত বিভিন্ন বাড়ি-ঘর,দোকানে হামলা-ভাংচুর, লুটপাট  ও নারী নির্যাতনের অভিযোগ তুলেছে স্থানীয়রা।


বুধবার সকালে চর ঘাসিয়া বার আউলিয়া বাজারে শত -শত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে হামলা,ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী।

  • প্রতিবাদ মিছিল থেকে তারা জানায়, কোস্টগার্ডের সদস্যরা ডাকাত ধরার নাম করে তাদের সাথে কিছু বহিরাগত ডাকাত সদস্যদের সোর্সের কথা বলে নিয়ে এসে সামনে যখন যাকে পেয়েছে ওই ডাকাত সদস্যদেরকে দিয়ে  বেধড়ক মারধর করেছে। এরপর আমাদের বাজারের সেলুনের দোকানদার ,পল্লী  ডাক্তার ও সাধারণ মানুষদের ধরে নিয়ে অস্ত্র মামলা দিয়ে ডাকাত সাজিয়ে  ফাঁসিয়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন বাড়ি গিয়ে নারীদেরকে ভয় দেখিয়ে মারধর করে নগদ টাকা, ভেড়া, ছাগল ও গরু নিয়ে যায়। এই সময় তারা একটি নৌকা, কয়েকজন জেলের জাল ও একটি জেনারেটর পুড়িয়ে দেয় এবং কয়েকটি দোকানঘর ভাংচুর করে।এমনকি তাদের হামলার হাত থেকে শিশু, বৃদ্ধ ও মসজিদের ইমাম  কেউ রেহাই পায়নি।

প্রতিবাদ করতে গিয়ে তারা বলেন, আপনারা  খোঁজ নিয়ে দেখেন যারা এখানে এসেছে এরা বেশিরভাগই ডাকাত সদস্য। তারা হলো আব্দুর রব , আলাউদ্দিন চেয়ারম্যান, সুজন মেম্বার, একরাম, বাবলু, সালাউদ্দিন। তারা সবাই নিজেরা এক একটা বাহিনীর প্রধান। অথচ কোস্টগার্ড তাদেরকে নিয়ে এসেছে ডাকাত ধরার জন্য।

সকালে শত শত নারী – পুরুষ জড়ো হয়ে গত ২৫ নভেম্বর চর ঘাসিয়ায় কোস্টগার্ড ডাকাতদের সন্ধানে চর এলাকায় অভিযান পরিচালনাকালে সাধারণ মানুষদের আটককালে কোস্টগার্ডের উপস্থিতিতে স্থানীয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ তুলেছে  কোস্টগার্ডের বিরুদ্ধে।

এ সময় সুমাইয়া স্টোরের মালিক মো. সাহেদ জানান, রাত নয়টার দিকে হঠাৎ ডাকাত ডুকছে শুনে আমরা দোকান বন্ধ করে ভয়ে পালিয়ে যাই। পরে সকালে এসে দেখতে পাই আমার দোকানে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ও ক্যাশে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

রিয়া স্টোরেরে মালিক মো. রাশেদ জানান, আমি এ বাজারে দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছি।   পাশাপাশি একটি মসজিদের কোষাধ্যক্ষ পদে কাজ করছি। আমার কি অপরাধ ছিলো আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আমার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। একই সাথে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা মসজিদের টাকাও নিয়ে যায়।

এ দিকে এক সময় ডাকাত-জলদস্যুকে চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিলো চরবাসী। হঠাৎ করে এ চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। গেল ২৪ নভেম্বর রাতে ডাকাতরা কয়েকটি দলে ভাগ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় চরে। মারধর করে লুট করে নিয়ে যায় তিনটি বাজারের অর্ধশতাধিক দোকানের মালামাল। সাথে নিয়ে যায় গরু, ধান ও স্বার্ণালংকার।

ওই দিন ডাকাতরা রাত ১০টায় এসে বার আউলিয়া বাজারে ভেড়া জবাই করে খাওয়া-দাওয়া করে আনন্দ উল্লাস করে সারারাত লুটতরাজ করে ভোরে ৮টি বড় ফিশিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

শাহাদাত ব্যাপারি জানান, আবারও ডাকাতির ঘটনা ঘটতে পারে তাদের হামলার ভয়ে আমরা চরবাসী আতকিংত । আমরা প্রশাসনের কাছে  দাবী  জানাই অস্ত্র উদ্ধার ও ডাকাতদের নির্মূল করে নিরাপদ করা হোক এই চরাঞ্চল।

এ বিষয়ে হাতিয়ার কোস্টগার্ডের কর্পোরাল মো. শাওন হোসেন মোল্লা জানান, গণ ডাকাতির বিষয়ে আমাদের জানা নেই। আর এখানে যারা অভিযান করেছে বেশিরভাগই বাইরের অফিসার। এদের মধ্যে পাঁচজন অফিসার ছিল। তার মধ্যে একটা অংশ ছিল ভোলার। আর হাতিয়ার যারা ছিল তাদেরকে আমরা রেখেছি নদীর পাশে। তবে সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছেনা ডাকাতদের। দেখা যায় আমরা অভিযান শেষ করেছি এরই মধ্যে ওদের কাছে ইনফরমেশন চলে যায়। ওদের প্রতিটা সিকুয়েন্সে লোক থাকে ফলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়ে।

নোয়াখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net