1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মাগুরায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৩০৭ বার

মােঃ সাইফুল্লাহ;

মাগুরা শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোল্যা মিজানুর রহমান ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) মুন্সি মোখলেছুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবু ।
ক্রীড়ানুষ্ঠান আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৩ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাত পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আগত অতিথিগণ।
অনুষ্ঠানে দেখতে বিভিন্ন বয়সের শ্রেনী পেশার মানুষ বিদ্যালয়ে ভীড় জমায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩০/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net