1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ মে শুরু হতে পারে আইপিএল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

১৬ মে শুরু হতে পারে আইপিএল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৮৫ বার

নিজস্ব প্রতিবেদক :

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্রুত টুর্নামেন্ট শেষ করতে চায় বোর্ড। আগামী ১৬ মে আইপিএল শুরুর পরিকল্পনা তাদের।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআইয়ের নতুন পরিকল্পনা অনুযায়ী, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে বাকি ১৬টি ম্যাচ—১২টি লিগ ও ৪টি প্লে-অফ।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায়, ফাইনাল ম্যাচ ২৫ মে’র পরিবর্তে ৩০ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল রাতেই নতুন সূচি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলগুলো তাদের মতামত জানানোর পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন দলের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে রিপোর্ট করতে বলে।

দলগুলো এরই মধ্যে বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আশাবাদী, মে মাসে টুর্নামেন্ট ফের মাঠ গড়ালে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরে আসবে। কিন্তু যদি টুর্নামেন্ট ২৫ মের পর পর্যন্ত গড়ায় তাহলে তাদের ফেরার কোনো নিশ্চয়তা নেই। এর মূল কারণ দ্বি-পাক্ষিক সিরিজের কমিটমেন্ট।

এর মধ্যে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ শুরু হবে লর্ডসে, ১১ জুন।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, “শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার পরই আমরা স্থগিত আইপিএল পুনরায় শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছি। এখন আমাদের ভেন্যু, তারিখ এবং সব বিষয় ঠিক করতে হবে। দলমালিক, সম্প্রচারকারী এবং সরকারসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net