ঢাকা   ০৮:৪৭:৪৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

তেলের বাজারে আগুন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধসের আশঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৭ ডলারে, যা ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি।

বিশ্ববাজারে এই তেলমূল্য বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও।

এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারের দাম কমেছে ০ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে ট্রেজারি বন্ডের দামেও সামান্য পতন লক্ষ্য করা গেছে। গত এক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। কখনো যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দাম বেড়ে যাচ্ছে, আবার উত্তেজনা কিছুটা কমে এলে তা কমছে।

বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী-এর পাশেই অবস্থিত। এই প্রণালীর মাধ্যমেই বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল রপ্তানি হয়। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এই প্রণালী বন্ধের নীতিগত সিদ্ধান্তের ঘোষণা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব জ্বালানি সরবরাহ চরমভাবে ব্যাহত হতে পারে। এর জেরে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি