1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৃজনশীল প্রকাশনার মাধ্যমে ইসলামী শ্রমনীতির সুফল গনমানুষের কাছে পৌঁছে দিতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

সৃজনশীল প্রকাশনার মাধ্যমে ইসলামী শ্রমনীতির সুফল গনমানুষের কাছে পৌঁছে দিতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৬২ বার

নিজস্ব প্রতিবেদক :
সৃজনশীল প্রকাশনার মাধ্যমে ইসলামী শ্রমনীতির সুফল গনমানুষের কাছে পৌঁছে দিতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সমাজ ক্রমশঃ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের রন্ধে রন্ধে আজ অপসংস্কৃতি জেঁকে বসেছে। ন্যায়-নীতি এখানে বিলুপ্ত প্রায়। যুলুম-অত্যাচার, হত্যা, লুণ্ঠন, শ্রমিকের অধিকার হরণ প্রভৃতি পাপাচারের বিষবাষ্পে জাতি আজ দিশেহারা। এই ভয়াবহ পরিস্থিতির কোপানল থেকে শ্রমিক সমাজকে রক্ষা করতে হলে দাওয়াতের ব্যাপক প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। সৃজনশীল প্রকাশনার মাধ্যমে ইসলামী শ্রমনীতির সুফল গনমানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি সোমবার রাজধানীর একটি মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রকাশিত নববর্ষ ২০২০ এর প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,লস্কর মোহাম্মদ তসলিম,কবির আহমেদ,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অাতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মনসুর রহমান,প্রচার সম্পাদক আযহারুল ইসলাম, ট্রেডইউনিয়ন সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, দফতর সম্পাদক আবুল হাশেম সহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

মিয়া গোলাম পরওয়ার অারো বলেন, অশালীন ও অনৈসলামিক সংস্কৃতির প্রভাবে দেশীয় ও ইসলামী মূল্যবোধের সংস্কৃতি ক্রমেই বিলীন হতে চলেছে। ফলে সর্বত্র মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে।ন্যায়-নীতি ও ইনসাফের দিকগুলো সংকুচিত হচ্ছে। এর প্রভাবে দেশের নানা শ্রেনী পেশার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় মানব রচিত কোন তন্ত্র-মন্ত্র দিয়ে তমসাচ্ছন্ন এই সমাজকে রক্ষা করা আদৌ সম্ভব নয়। একমাত্র বিশ্ব সংস্কারক মুহাম্মাদ (সাঃ) প্রদর্শিত পন্থায় দাওয়াত দানের মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণের পথ উন্মোচিত হতে পারে। তাই রাসূলুল্লাহ (সাঃ) নির্দেশিত পদ্ধতিতে শ্রমজীবী মানুষকে ইসলামী শ্রমনীতির সুশীতল ছায়াতলে আহবান করতে ফেডারেশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। নতুন প্রকাশনা সামগ্রী এ অাহবান পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অামরা অাশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net