1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা  এক হাজারে উন্নীত করা হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  কুমিল্লায় পুকুর থেকে গাড়িচালকের লাশ উদ্ধার ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে’-পুলিশ  এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৬৭ বার

ঢাকায় ১২ জুলাই (শনিবার) আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো: শামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, পাক্ষিক বার্তা প্রবাহ এর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মো: কামরুজ্জামান আসাদ এবং পরিচালক হাজী মোসলেম হোসেন সরদার।

বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তার ক্ষেত্রে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এছাড়া সংগঠনের চেয়ারম্যান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রসারণ কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং এক আনন্দঘন প্রীতি ভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net