1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুরুদয়াল সরকারি কলেজের তিন শিক্ষককে শোকজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

গুরুদয়াল সরকারি কলেজের তিন শিক্ষককে শোকজ

তন্ময় আলমগীর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২৩ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাজিব মিত্র। ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। ছয় বছরেরও বেশি সময় অনুপস্থিত থাকলেও কারও কাছ থেকে তিনি ছুটিও নেননি, কাউকে কিছু জানানওনি।

শুধু রাজিব মিত্র নন, তার মতো গুরুদয়াল সরকারি কলেজের আরও দুইজন শিক্ষক ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৩ আগস্ট) অধিদপ্তরের কলেজ-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ সফিউল বশরের সই করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়। নোটিশে তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকগণ হলেন, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মিত্র (২০১৯ সালের ১১ এপ্রিল থেকে অনুপস্থিত), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তাহমিনা আখতার (২০১৯ সালের ১৪ জুন থেকে অনুপস্থিত), উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক অপর্ণা রানী দাস (২০২৪ সালের ১৩ আগস্ট থেকে অনুপস্থিত)।

গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. মোশতাকুর রহমান বলেন, তিনজন শিক্ষক বহি:বাংলাদশ ছুটিতে ছিল। এর মধ্যে সহকারী অধ্যাপক রাজিব মিত্র চাকরি ছেড়ে দিবেন। প্রভাষক তাহমিনা আখতার যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। আর প্রভাষক অপর্ণা রানী দাসের যোগদানের প্রক্রিয়া চললাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net