1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার

বিশেষ সংবাদদাতা
মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি
বামে অধ্যাপক আলী রিয়াজ ও ডানে তার বিরুদ্ধে অনলাইনে অপপ্রচারকারী অতন্দ্রানু রীপা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অতন্দ্রানু রিপা নামের এক নারীর দেওয়া ভিডিও বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং চরিত্রহননের অপচেষ্টা বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন তিনি অতন্দ্রানু রিপা নামে কোনো নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

অবিলম্বে এ ধরনের বক্তব্য বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উপ-প্রেস সচিব বলেন, অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার ও তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন অতন্দ্রানু রিপা নামের এক নারী। এ বিষয়ে সরকার নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net