1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয় 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার

কুমিল্লা সিটি কর্পোরেশনে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদান করে কাজ করছেন প্রকৌশলী হিসাবে। জাল সনদের কথা স্বীকার করে অভিযুক্ত নিম্নমান সহকারী বলেন অফিস দায়িত্ব দিয়েছে, তাই কাজ করে যাচ্ছি।

প্রশাসক জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করবো।

 

কুমিল্লা সিটি কর্পোরেশন তথ্যমতে, ২০০৫ সালে কুমিল্লা সদর দক্ষিণ পৌর সভায় নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উচ্চমাধ্যমিকের সনদ দিয়ে যোগদান করেন মোঃ আবদুল হান্নান।

 

২০১১ সালে কুমিল্লা সদর ও দক্ষিণ পৌর সভা মিলে কুমিল্লা সিটি কর্পোরেশন হয়। পরবর্তী সময়ে তাকে বদলি করা হয় নগর ভবন প্রধান কার্যালয়ে।

 

 

২০১৮ সালে তিনি উপ-সহকারী প্রকৌশলী পদে কাজ শুরু করেন। নন টেকনিক্যাল ১৪তম গ্রেডের একজন কর্মচারী টেকনিক্যাল ১০ম গ্রেডের কর্মকর্তা পদে কাজ করছেন গত সাত বছর।

 

অভিযোগের বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের

 

নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আবদুল হান্নান বলেন, আমি ২০১৬ সালে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে চলতি দায়িত্ব পাই।

 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে ২০১৮ সালে  ঢাকার উত্তরা ক্যাম্পাস থেকে সনদ নেই। ২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় থেকে আড়াই লক্ষ টাকার বিনিময়ে সনদ ক্রয়ের অভিযোগ বিষয়ে আবদুল হান্নান বলেন। আমি পড়ালেখা করে সনদ অর্জন করেছি। শুক্রবার ক্লাস থাকতো। সব সময় তো যেতে পারতাম না। তবে সনদ আমি দেখাতে পারবো। ফোনালাপ কালে প্রতিবেদকে তিনবার সরাসরি দেখা করার আহ্বান জানান। সর্বশেষ নিম্নমান সহকারী আবদুল হান্নান বলেন, সিটি কর্পোরেশন প্রশাসক স্যার যদি আমাকে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বহাল করে পূর্বের পদে আমি কাজ করতে আগ্রহী। আর আমার সাথে এমন চারজন এখানে কাজ করছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দি ইউনিভার্সিটির একমাত্র বৈধ ঠিকানা উত্তরার ৮ নম্বর সেক্টরের পলওয়েল কার্নেশন ভবন। যদিও এ ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির কোনো অস্তিত্ব নেই। অনুসন্ধানে দেখা যায়, বৈধ ঠিকানায় ক্যাম্পাস না থাকলেও উত্তরা ও নারায়ণগঞ্জের দুটি ঠিকানায় অবৈধ ক্যাম্পাস খুলে শিক্ষার্থী ভর্তি ও তাদের সনদ সরবরাহ করা হচ্ছে। এমনকি অবৈধ ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির জন্য ফলাও করে বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে। দেখা গেছে, এসব ক্যাম্পাস পরিচালনার জন্য আলাদা ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। অনলাইনে দি ইউনিভার্সিটি অব কুমিল্লার নামে অন্তত চারটি ওয়েবসাইট পাওয়া যায়।

 

 

 

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম জানান, এক-দুজনের সনদ জাল এ বিষয়ে আমি শুনেছি। তবে সংখ্যাটা চারজন কিনা আমার জানা নেই। আর এ বিষয়ে ভেতরে বা বাইরে থেকে আমার নিকট কোন অভিযোগ করেনি। যদি নামগুলো পাই, আমরা তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করবো।

 

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অনুমোদন পায় ১৯৯৫ সালে। আইন অমান্য, প্রশাসনিক ও আর্থিক অব্যবস্থাপনা এবং শিক্ষার মান সন্তোষজনক না হওয়ায় ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেয় সরকার।  আদালতের নির্দেশনা সত্ত্বেও ঠিকানা স্থানান্তর, সংরক্ষিত তহবিল, শিক্ষক নিয়োগসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়নি ইউজিসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net