1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহ শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪২১ বার

সেলিম উদ্দিন, কক্সবাজার।

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগম তাঁর বক্তব্যে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই কো–কারিকুলাম অ্যাক্টিভিটিস চর্চা করতে হবে। কারণ এটি নারীদের মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি বলেন, খেলাধূলা শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। ডিজিটাল যুগের প্রজন্ম প্রয়োজনে অপ্রয়োজনে স্মার্ট ফোনে আসক্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এর থেকে তাদের উদ্ধার করতে হলে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে।

 

প্রতিষ্ঠানটির ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম।

 

বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন।

 

শিক্ষক এহেছান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, স্কুল সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে অতিথিবৃন্দ বেলুন ও ফিতা কেটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করেন।

 

এতে সোলতানা রাজিয়া, বেগম রোকেয়া ও নবাব ফয়জুন্নেসা নামে তিনটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন শিক্ষার্থীরা। পরে দলীয় তাবু পরিদর্শন করা হয়।

 

ক্রীড়া সপ্তাহে সিনিয়র শিক্ষক আকবর হোসাইন খোকন, এহছানুল কবির, সিদুল কান্তি শর্মা, জয়নাব বাহার, মোঃ রিদুয়ানুল হক, নাজমা আকতার সিদ্দিকী, আজিজুর রহমান,  নুরুল ইসলাম, সাদিয়াতুল মোস্তারি, বেলাল উদ্দিন, শাহাব উদ্দিন,  নুরুল আমিন কাদেরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net