1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে ৬,১৫০ কোটি টাকা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে ৬,১৫০ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের আধুনিক অর্থনীতিতে কিছু ম্যাচ ট্রফির থেকেও বড়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঠিক তেমনই একটি ‘ম্যাচ’—যেটি পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক কাঠামোকে কার্যত পরিচালিত করে।

পাকিস্তান সরকার বিশ্বকাপে দলের অংশগ্রহণে অনুমোদন দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না পারার সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে বড় আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টির দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নিতে হবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমে সরাসরি প্রভাব ফেলবে। অর্থনীতির ভাষায় বার্তাটি স্পষ্ট—এটি শুধু রাজনীতির বিষয় নয়, এটি বিশাল অঙ্কের অর্থের প্রশ্ন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি ভারত-পাকিস্তান না হলে কি ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, তার একটা হিসেব বের করেছে:
৫০০ মিলিয়ন ডলারের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচটির মোট আর্থিক মূল্য ধরা হচ্ছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,১৫০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে—

সম্প্রচার স্বত্ব
আরও দেখুন
স্টক ফটোগ্রাফি
স্বাস্থ্য সংবাদ
দেশান্তর সংবাদ

বিজ্ঞাপন ও স্পন্সরশিপ

টিকিট বিক্রি

বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম

একটি মাত্র ক্রিকেট ম্যাচ থেকে এত বড় আর্থিক মূল্য অন্য কোনো ম্যাচে নেই। সম্প্রচারকারীদের জন্য এটি টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সাধারণত ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপি পর্যন্ত হয়ে থাকে, যা অন্য যেকোনো বড় ম্যাচের তুলনায় অনেক বেশি। এই ম্যাচটি বাতিল হলে পুরো টুর্নামেন্টের আর্থিক হিসাবই পাল্টে যাবে।
কারা কতটা ক্ষতির মুখে?

সম্প্রচার সংস্থা :সবচেয়ে বড় ও তাৎক্ষণিক ধাক্কা আসবে সম্প্রচারকারীদের ওপর। শুধু বিজ্ঞাপন থেকেই এই একটি ম্যাচে আয় হওয়ার কথা ছিল প্রায় ৩০০ কোটি রুপি। একটি নির্ধারিত বড় ম্যাচ হঠাৎ বাদ পড়ে যাওয়া মানে শুধু সূচির সমস্যা নয়—এটি সরাসরি আর্থিক ক্ষতি। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রচার স্বত্বধারী প্রতিষ্ঠান জিওস্টার ইতিমধ্যেই আইসিসির কাছে আর্থিক ক্ষতির কারণে ছাড় বা রিবেট চেয়ে আবেদন করেছে। প্রতিটি বিশ্বকাপ ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি।

সব সদস্য বোর্ডেই ধাক্কা :সম্প্রচারকারীরা ক্ষতিপূরণ দাবি করলে শেষ পর্যন্ত তার চাপ গিয়ে পড়ে আইসিসির ওপর। পরে সেই ক্ষতি বণ্টনের সময় সব সদস্য বোর্ডেই প্রভাব পড়ে। বিশেষ করে যেসব সহযোগী দেশ ও ছোট পূর্ণ সদস্য বোর্ড আইসিসির রাজস্ব বণ্টনের ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে।

ভারত ও পাকিস্তানের ক্ষতি: প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি না হলে ভারত ও পাকিস্তান—দুই বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি রুপি করে হারাতে পারে।ভারতের জন্য এটি বড় ধাক্কা হলেও সামাল দেওয়া সম্ভব। কিন্তু পাকিস্তানের জন্য বিষয়টি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

সরকারি নির্দেশ মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না: সাবেক আইসিসি চেয়ারম্যানসরকারি নির্দেশ মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না: সাবেক আইসিসি চেয়ারম্যান

পাকিস্তান বোর্ডের জন্য ‘অস্তিত্বের হিসাব’

পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির মোট রাজস্বের ৫.৭৫ শতাংশ পায়। বছরে যার পরিমাণ প্রায় ৩ কোটি ৪৫ লাখ ডলার।

এই আয়ের ধারাবাহিকতা নির্ভর করে—

নির্ভরযোগ্য অংশগ্রহণ

নির্ধারিত ম্যাচ খেলা

সদস্য চুক্তির শর্ত মানার ওপর

গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বেচ্ছায় ম্যাচ থেকে সরে দাঁড়ানোকে ফোর্স মেজর হিসেবে ধরা হয় না।
ফলে পিসিবির ক্ষেত্রে হতে পারে—
কোনো বীমা সুরক্ষা কার্যকর না থাকা
আইনি সুরক্ষা না পাওয়া
ক্ষতিপূরণ, জরিমানা ও আইনি দাবির পুরো ঝুঁকি বহন
আইসিসির সদস্য অংশগ্রহণ চুক্তি ভঙ্গের অভিযোগ
টুর্নামেন্ট ফি বা পাওনা অর্থ আটকে দেওয়া
অতিরিক্ত জরিমানা
এমনকি সম্প্রচার সংস্থার আইনি মামলার মুখোমুখি হওয়ার আশঙ্কা
প্রাথমিক ক্ষতির বাইরেও এতে আরও কয়েক মিলিয়ন ডলার লোকসান গুনতে হতে পারে পিসিবিকে।
টাকার চেয়েও বড় ক্ষতি—বিশ্বাসযোগ্যতা
এককালীন জরিমানার চেয়েও বড় ক্ষতি হতে পারে পাকিস্তানের ভাবমূর্তি।

সম্প্রচার সংস্থাগুলো অনিশ্চয়তা পছন্দ করে না। একটি বয়কট ভবিষ্যতে পাকিস্তান সংশ্লিষ্ট ম্যাচগুলোকে ঝুঁকিপূর্ণ পণ্য হিসেবে চিহ্নিত করতে পারে।
এর ফল হতে পারে—
পাকিস্তান ম্যাচের সম্প্রচারমূল্য কমে যাওয়া
ভবিষ্যৎ স্বত্ব প্যাকেজে ছাড় দেওয়া
স্পন্সরদের আগ্রহ কমে যাওয়া
অর্থাৎ, আজ একটি ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভবিষ্যতে বছরের পর বছর রাজস্ব ক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।
আইসিসির রাজস্ব বণ্টন শুধু সংখ্যার হিসাব নয়—নির্ভরযোগ্যতা ও নিয়ম মেনে চলাও বড় বিষয়।
দর্শকরাও বড় ক্ষতির মুখে

হিসাবের খাতার বাইরে রয়েছেন হাজারো দর্শক। অনেকেই শুধু এই ম্যাচটির জন্য ফ্লাইট, হোটেল ও টিকিট বুক করেছিলেন। তাদের ক্ষতি তাৎক্ষণিক এবং ব্যক্তিগত—যার বড় অংশই আর ফেরত পাওয়ার সুযোগ নেই।

আজকের দিনে ভারত–পাকিস্তান ম্যাচ আর শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়। এটি বৈশ্বিক টুর্নামেন্টের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই ম্যাচ থেকে সরে দাঁড়ানো মানে শুধু একটি বিশ্বকাপে প্রভাব নয়—বরং সম্প্রচার সংস্থা, আইসিসি, সদস্য বোর্ড, স্পন্সর এবং দর্শকদের মধ্যে আর্থিক কম্পন তৈরি করা। সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা—পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই। বিশ্বকাপের পয়েন্ট টেবিল ভুলে গেলেও, এই একটি ম্যাচ না খেলার বিল পিসিবিকে বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net