1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার

দেশব্যাপী আলোচিত অপ্রতিম হত্যার পর কুমিল্লাসহ সারাদেশে কিশোর গ্যাং বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। ইতি মধ্যে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানায় তিন দফা অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৩ জনকে আটক করেছে পুলিশ।

 

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি নিরপরাধ কিশোরদের নাম জড়িয়ে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী দক্ষিণ মোড়ে এলাকাবাসী সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন অভিভাবকরা।

 

তাদের অভিযোগ, কুমিল্লা সিটি কপোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীরের ভাই আমির হোসেন সাংবাদিকদের মিথ্যা তথ্যদিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। পূর্বশত্রুতার জেরে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে অনূর্ধ্ব ১৮ দলের খেলোয়া মো. আলী সায়মন (রুবেল), তার জেঠাতো ভাই মোহাম্মদ হানজালা ও মো. সোহাগ রানাকে কিশোর গ্যাংয়ের সদস্য ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হয়। যা কোন ভাবেই সত্য নয়। আমরা এলাবাসী ও অভিভাবকরা এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

 

এর আগে ২০২০ সালের ১০ জুলাই সোহাগ রানা বাবা আক্তার হোসেনকে নৃশংস ভাবে হত্যার অভিযোগ রয়েছে কাউন্সিলর আলমগীর ও আমির হোসেন গংদের বিরুদ্ধে। মুলত ওই ঘটনাকে কেন্দ্র করে আলী সায়মন (রুবেল), মোহাম্মদ হানজালা ও মো. সোহাগ রানাকে কিশোর গ্যাং বানানোর চেষ্টা করেন তারা।

 

সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হানজালার পিতা মনির হোসেন। এ সময় রুবেলের পিতা জাকির হোসেন, স্থানীয় লুৎফর রহমান, হাজী আমির আলী, মহিম উদ্দিন, মো. হিরণ ও চাঙ্গিনী দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম সহ অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

অভিযোগের বিষয়ে জানতে আমির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। যার কারণে বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net