1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলাদলের সহ- সাধারণ সম্পাদক রোকসানা বেগম মাধুর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টবর) বিকালে বায়েজিদ বোস্তামী থানা মহিলাদলের উদ্যোগে বায়েজিদ বোস্তামী কাঁচা বাজার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের শাহ কলোনি মিনারের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় মিছিলটি।

এসময় রোকসানা বেগম মাধু বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মহিলাদল কোন অবস্থাতেই তা মেনে নিব না। চট্টগ্রাম মহিলাদল সব সময় আওয়ামী লীগের নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল পালন করতে হবে। কোনো পক্ষ যেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলাদল এর সাবেক নেত্রী জান্নাতুল ফেরদৌস,বায়েজিদ বোস্তামী থানা মহিলা নেত্রী সাহেদা পারভিন,সাবিনা বেগম, সাহেদা বেগম,কুলছুম আক্তার , খালেদা বেগম,বেবি আক্তার, পারভিন আক্তার,স্বপ্না,সুফিয়া, সাফিয়া আক্তারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের মহিলাদলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net